ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
বিজয়ের শপথের পরই তৃষার ‘প্রেমময়’ পোস্ট: তামিলনাডু জুড়ে নতুন জল্পনা
বিনোদন ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হলো অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের হাত ধরে। রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ ছাপিয়ে এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। বিজয়ের শপথ গ্রহণের পর ইনস্টাগ্রামে তৃষার একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার ডালপালা মেলেছে।
সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৃষা লেখেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। সেই সঙ্গে ঘনিষ্ঠ ও প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, গত ১০ মে চেন্নাইয়ে বিজয়ের রাজকীয় শপথ অনুষ্ঠানে নিজের মায়ের সাথে দর্শক সারিতে উপস্থিত ছিলেন তৃষা। প্রত্যক্ষদর্শীদের মতে, বিজয়ের প্রথম রাজনৈতিক ভাষণ চলাকালে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। এমনকি বিজয়ের পরিবারের সদস্যদের সাথে তৃষার আন্তরিক মেলামেশার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রহস্যময় হাসি দিয়ে তৃষা শুধু বলেন, "ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।"
বিজয় ও তৃষার রসায়ন রুপালি পর্দায় দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করেছে। ২০০৪ সালের ‘ঘিল্লি’ থেকে শুরু করে অতি সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত তাদের জুটি বরাবরই সফল। তবে ২০২৪ সালে বিজয়ের জন্মদিনে তৃষার শেয়ার করা একটি অপ্রকাশিত ছবি তাদের ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল।
রাজনীতির এই বড় মঞ্চে বিজয়ের ব্যক্তিগত জীবনের একটি দিকও নজর কেড়েছে সাধারণ মানুষের। শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং তাদের সন্তানদের অনুপস্থিতি সবার চোখে পড়েছে। শোনা যাচ্ছে, বিজয় ও সঙ্গীতার দীর্ঘ দাম্পত্য এখন বিচ্ছেদের পথে এবং ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এমন এক পরিস্থিতিতে তৃষার উপস্থিতি ও তার সাম্প্রতিক পোস্ট ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)