ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
দক্ষিণ এশিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জনে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে গত এক দশকে উচ্চশিক্ষা বিস্তারে বাংলাদেশ এই অঞ্চলের দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
প্রতিবেদনে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে ২৫ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর গড় হার ৩.৭০ শতাংশ। এই হার উচ্চশিক্ষা বিস্তার ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
ইউনেস্কোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালিকায় বাংলাদেশের পর রয়েছে মালদ্বীপ (৩.১ শতাংশ) এবং ভারত (৩.০৫ শতাংশ)। এরপর পাকিস্তানে এই হার ২.৬৮ শতাংশ, ভুটানে ১.৮০ শতাংশ এবং নেপালে ১.৭০ শতাংশ। অন্যদিকে শ্রীলঙ্কায় সাধারণ সাক্ষরতার হার তুলনামূলক বেশি হলেও স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার সবচেয়ে কম, মাত্র ০.৭৭ শতাংশ।
প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতাও তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে এই হার ছিল ৩.৩ শতাংশ, যা ২০১৯ সালে বেড়ে সর্বোচ্চ ৪.৩ শতাংশে পৌঁছায়। পরবর্তী বছরগুলোতে কিছুটা ওঠানামা থাকলেও ২০২২ সালে ৩.৭ শতাংশ এবং ২০২৩ সালে ৩.৬ শতাংশ হার ধরে রাখে বাংলাদেশ।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, স্নাতকোত্তর পর্যায়ে নতুন ও বিশেষায়িত কোর্স চালু এবং চাকরির বাজারে উচ্চশিক্ষার চাহিদা বৃদ্ধিই এই অগ্রগতির প্রধান কারণ। তাঁদের মতে, ইউনেস্কোর এই স্বীকৃতি আঞ্চলিক পর্যায়ে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন নীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী