ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে আরও প্রার্থী ঘোষণা করা হবে।
রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি।”
সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম ধাপে ১০০ জনকে মনোনীত করা হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সারা দেশ থেকে দলীয় ও অদলীয়ভাবে অনেক যোগ্য ব্যক্তি প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। যারা কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অন্য রাজনৈতিক দলের সদস্য হলেও যোগ্যতা ও যাচাই-বাছাই সাপেক্ষে এনসিপির প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।
এনসিপি মুখ্য সংগঠক বলেন, ভবিষ্যতে আরও আবেদন গ্রহণ ও মূল্যায়নের মাধ্যমে প্রার্থী তালিকা সম্প্রসারণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ