ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ সরকারের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিদ্যুতের ওপর বাড়তি চাপ কমাতে আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাকআপ ব্যবস্থা হিসেবে সোলার পাওয়ারকে আরও সহজলভ্য করা হবে। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে তা কার্যকর করা হতে পারে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে কার্যকর নেতৃত্বের অভাবে দেশে বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সোলার ও উইন্ড এনার্জিকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর