ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের ফলে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সরকার সবসময় স্বাগত জানায় এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘C.O.M.P.A.S.S. Dialogue, Chapter 1: The Western Calibration’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ।
সংলাপে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে দেশি-বিদেশি নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক সহযোগিতা এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আগ্রহ ও আস্থার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)