ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কারাগারকে ‘আত্ম-পরিবর্তনের স্কুল’ বললেন অভিনেতা সিদ্দিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতারের পর তিনি দীর্ঘ ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন। তবে এই সময়টিকে তিনি শুধু শাস্তি হিসেবে নয়, বরং নিজের ভেতরকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখেছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে তিনি কারাজীবনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পরিবর্তনের কথা তুলে ধরেন। তার মতে, জেলজীবন তাকে গভীরভাবে ভাবতে শিখিয়েছে এবং জীবনকে নতুনভাবে বোঝার সুযোগ করে দিয়েছে।
তিনি জানান, আগে ধর্মীয় অনুশীলনে নিয়মিত না থাকলেও কারাগারে গিয়ে তিনি ধীরে ধীরে নামাজ পড়া এবং কুরআন তিলাওয়াত শুরু করেন। এই অভ্যাসগুলোই তার মানসিক পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাভোগ করেন এবং চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান। কারাগারের দেয়ালে লেখা “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ”—এই বাক্যটি তাকে গভীরভাবে নাড়া দেয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছিল, কিন্তু নিজের ভেতরের পরিবর্তনের পথ তিনি নিজেই খুঁজে পেয়েছেন।
কারাগারে থাকাকালীন সময়েও সৃজনশীলতা থেমে থাকেনি তার। তিনি সেখানে বসেই ১৫টি নাটকের গল্প এবং ৩টি চলচ্চিত্রের কাহিনি লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজও সম্পন্ন করেছেন।
মুক্তির পরও সেই সময়ের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানান তিনি। এখন পরিবারকে সময় দিচ্ছেন এবং কারাগারে লেখা গল্পগুলো নিয়ে নতুন কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা