ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় বৃত্তির সুযোগ; ফ্রি থাকা-খাওয়াসহ একাধিক সুবিধা
ডুয়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ বৃত্তি হল ‘অ্যাওয়ার্ডস স্কলারশিপ’। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ থেকে এই বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, সাসটেইনেবিলিটি, বাণিজ্য, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, অবকাঠামো, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমি সহ নানা বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫টি দেশের ১,৫৫১ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৩-২০২৪ প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। আগ্রহী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের সুবিধাসমূহ:
- সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ
- বই এবং পড়াশোনার আনুষঙ্গিক খরচ
- ইকোনমি ক্লাসে বিমানের টিকিট
- বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা
- কোর্সের ভিত্তিতে ফিল্ডওয়ার্কের সুযোগ
আবেদনের যোগ্যতা:- ১৮ বছরের বেশি বয়সী বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন
- অস্ট্রেলিয়ার নাগরিকরা আবেদন করতে পারবেন না
- অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বিবাহিত বা বাগদত্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না
- সামরিক সেবায় যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না
- আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ডে ৬ নম্বর পেতে হবে
- টোয়েফলের স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
- পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮ হতে হবে
আবেদন করবেন যেভাবে:
বৃত্তির জন্য আবেদন করতে ও আবেদন সম্পর্কে বিস্তারিত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অফিসিয়ালওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান