ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
খণ্ডিত সেই লাশ বৃষ্টির কি না, জানাল তদন্ত কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে নেমে এক মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, উদ্ধারকৃত মরদেহের খণ্ডিতাংশে থাকা পোশাকের সঙ্গে নিখোঁজ হওয়ার দিন বৃষ্টির পরনে থাকা পোশাকের হুবহু মিল পাওয়া গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল রহস্যজনকভাবে নিখোঁজ হন।
এরপর গত শুক্রবার টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। লিমনের মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল, তার কয়েক কিলোমিটার দূরে একটি জলাশয় থেকে গত ২৬ এপ্রিল এই খণ্ডিত দেহটি উদ্ধার করে পুলিশ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের দক্ষিণে পাওয়া ওই মরদেহের খণ্ডিতাংশের পোশাক বৃষ্টির নিখোঁজ হওয়ার দিনের পোশাকের সঙ্গে মিলে যাওয়ায় ধারণা করা হচ্ছে এটিই তার দেহ। তবে ডিএনএ পরীক্ষার আগে আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করতে চাচ্ছে না কর্তৃপক্ষ।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার দুটি খুনের অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত