ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৮ ঘণ্টায় ১৭০ পাকিস্তানিকে ফেরত পাঠালো ১১ দেশ
ডুয়া ডেস্ক : হঠাৎ করেই পাকিস্তানিদের ফেরত পাঠাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ।
এদের মধ্য থেকে সবচেয়ে বেশি ৯৪ জন ফেরত এসেছেন সৌদি আরব থেকে। তাদের বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পনসর বা পৃষ্ঠপোষক ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগ রয়েছে। গত দুইদিনে এই ৯৪ জনকে ফেরত পাঠিয়েছে সৌদি।
এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ৩৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এ দেশটি।
এছাড়াও মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান ৩ জন, ইরাক ৯ জন, ইন্দোনেশিয়া ৪ জন, মৌরিতানিয়া থেকে ৫ জন, যুক্তরাজ্য ১ জন, সাইপ্রাস ১ জন, থাইল্যান্ড ১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিসা ও ভ্রমণ সংক্রান্ত তথ্যে গরমিল থাকায় গত ৪৮ ঘণ্টায় সৌদি আরব, কম্পোডিয়া, মিসর, বাহরাইন, কাতার, মালাউইসহ ২১টি দেশ ৫৯ জন পাকিস্তানি যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে। এদের মধ্যে ২১ জন ওমরাহ যাত্রী রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল