ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
ডুয়া ডেস্ক : জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৬ মাসের অধিক সময়। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।
তবে দেশ ছেড়ে পালোনর পর তার বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে অপরাধী প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত সরকার এ ব্যাপারে এখনও কোনো ‘সাড়া’ দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হলেও এখনও কোনো জবাব দেয়নি মোদি সরকার।
তবে হাসিনাকে ফেরত দিতে ভারত সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকার তথ্য। এতে প্রশ্ন করা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?”
এ প্রশ্নের জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ বলেছেন, হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ। অপরদিকে ভারতের ২১.১ শতাংশ মানুষ চান হাসিনাকে এখন ভারত সরকার বাংলাদেশে।
এছাড়া, ভারতের ২৯ শতাংশ মানুষ চান যে হাসিনা আর ভারতে না থাকেন, তবে তারা চান হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোন দেশে ফেরত পাঠানো হোক। উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে এনই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ