ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মিয়ানমার জান্তা প্রধানসহ ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডুয়া ডেস্ক: আর্জেন্টিনার একটি আদালত রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দেশটির বর্তমান জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তালিকায় মিন অং হ্লাইং, তিন কিয়াও এবং সু চি ছাড়াও আরও ২২ জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিন অং হ্লাইং মিয়ানমারের সামরিক জান্তার নেতৃত্ব দিচ্ছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, রোহিঙ্গারা মিয়ানমারে বর্ণবাদী আচরণের শিকার। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী তাদের ওপর গণহত্যা চালায়। যার ফলস্বরূপ প্রায় ১০ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।
গণহত্যার সময় অং সান সু চি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান ছিলেন এবং মিন অং হ্লাইং ছিলেন সেনাবাহিনীর প্রধান। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা একটি গোষ্ঠীর অভিযোগে আর্জেন্টিনার আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এই পরোয়ারের প্রতিক্রিয়ায় মিয়ানমার জান্তা ক্ষোভ প্রকাশ করেছে। মুখপাত্র জাও মিন তুন বলেন, "আর্জেন্টিনা কি মিয়ানমারকে চেনে? মিয়ানমার সরকার আর্জেন্টিনাকে চেনে। আমরা আর্জেন্টিনাকে পরামর্শ দিতে চাই যে তারা যদি আইন অনুসারে মিয়ানমারের সমালোচনা করতে চায়। তবে প্রথমে তাদের অভ্যন্তরীণ বিচার বিভাগের জন্য প্রয়োজনীয় ও শূন্য বিচারক পদগুলো নিয়োগ করতে হবে।"
এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জান্তা প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। প্রসিকিউটর করিম খান গত নভেম্বরে আবেদন করে জানান, মিন অং হ্লাইং রোহিঙ্গা গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধে জড়িত। আইসিসির প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০১৬-১৭ সালের সহিংসতার সময় সংঘটিত অপরাধ তদন্তে তারা পাঁচ বছর ধরে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ