ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিএসএফের পোশাক পরে গরু চোরাচালান, অতঃপর
ডুয়া ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসএফ। চোরাকারবারিদের এই কৌশল সীমান্তরক্ষীদেরও অবাক করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারজন চোরাকারবারিকে আটক করে। এ সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।
অন্যদিকে পান্নাপুর সীমান্ত থেকে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের পোশাক পরিহিত তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে ধারালো ছুরি, চাকু ও নকল প্লাস্টিকের বন্দুক উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। এ সময় তাদের কাছ থেকে দুটি মহিষ জব্দ করা হয়। এছাড়া ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আরও একজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের এবং জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, চোরাচালান ও বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস