ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে সম্ভাব্য চীন সফর নিয়ে আলোচনা হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশের ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’কে আরও এগিয়ে নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান এবং এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকার সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে উল্লেখ করে তিনি বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
এদিকে চলতি মাসে ঢাকায় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিবদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। গত ৩ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
তবে তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় চীনের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানানো হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরের আগে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)