ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার ইরানের জন্য ‘ধ্বংসের দিন’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, নির্দিষ্ট দিনে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের জন্য ‘ধ্বংসের দিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিনে বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
এদিকে, নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারে চালানো বিশেষ অভিযানের সাফল্য নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। ট্রাম্প আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী একটি অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, উদ্ধার অভিযানটি সফল হয়নি এবং মার্কিন বাহিনী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালালেও ইরানি বাহিনীর প্রতিরোধে তা ব্যর্থ হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ইরানের দাবি, এই ধরনের সফলতার গল্প প্রচার করে যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক