ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন একজন ভারতীয়
ডুয়া ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন। এই পদে তাকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন শুধু মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগত পরিবর্তন আনতে চাইছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ওপর আরও বেশি নজর রাখতে আগ্রহী তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখাশোনা করে।
ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক পল কাপুর দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে সুপরিচিত। এর আগে তিনি ২০২০-২০২১ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরে মধ্য ও দক্ষিণ এশিয়া এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল নিয়ে কাজ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। তবে তিনি পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
অন্যদিকে ডোনাল্ড লুর বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ছিল। ইমরান খান প্রকাশ্যে তার সমালোচনা করেছিলেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে পল কাপুর এই পদে নিযুক্ত হলে দক্ষিণ এশিয়ায় জঙ্গি তৎপরতা দমনে পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের জন্য লড়াই করা সহজ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস