ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ভালোবাসা পদক’
ডুয়া নিউজ : দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভালোবাসা পদক’। পদকটি ভালোবাসা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে দৈনিক যায়যায়দিন ও ইষ্টিশন কমিউনিকেশন্সের যৌথ আয়োজনে প্রদান করা হবে বলে জানা গেছে।
এ উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত হবে একটি সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান ও তাঁর স্ত্রী তালেয়া রেহমান।
জানা যায়, বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের অন্যতম পথিকৃৎ শফিক রেহমান। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভালোবাসা দিবস উদযাপন শুরু করেন তিনি।
সে সময় তাঁর সম্পাদিত সাপ্তাহিক 'যায়যায়দিন' পত্রিকায় দিবসটি নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়। এর ফলে তরুণদের মধ্যে দিবসটি জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে এটি দেশজুড়ে উদযাপিত হয়ে আসছে।
উল্লেখ্য, শফিক রেহমান টেলিভিশনে ‘লাল গোলাপ’ নামের অনুষ্ঠান নির্মাণ করেন। যার পুরোটাই সাজানো থাকে ভালোবাসার নানান বার্তা দিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে