ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
পে স্কেলের জন্য নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল নির্ধারণে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত পে কমিশনের রিপোর্ট সরাসরি গ্রহণ না করে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পূর্ববর্তী সরকার তাদের মেয়াদের শেষ পর্যায়ে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ গ্রহণ করেছিল, তার বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। এর ফলে একটি ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উচিত নিজস্ব উদ্যোগে একটি কমিশন গঠন করে বিষয়টি পুনর্মূল্যায়ন করা। আগের পে কমিশনের রিপোর্টকে একটি উপাদান হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে সেটিকে একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করা ঠিক হবে না।
রাজস্ব আয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক বাধা দূর করতে পারলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে রাজনৈতিক শক্তির অভাবে অগ্রগতি সীমিত ছিল, তবে বর্তমান নির্বাচিত সরকারের জন্য প্রথম বছরই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের বাইরে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। দেশে ও বিদেশে জব্দ করা সম্পদ দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে সেই অর্থ দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা