ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়লেও দেশে দাম স্থিতিশীল রাখা সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে এই সুযোগে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তেলের দাম তুলনামূলক কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে সীমান্তবর্তী এলাকা ও সংশ্লিষ্ট স্থানে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যুৎ ও সার সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের কারণে নানা পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে দুই দফা বৈঠক করেছে এবং আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদের প্রথম ৪০ দিন পার হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী পক্ষের সম্ভাব্য সমালোচনার জবাব সংসদীয় পদ্ধতিতে দেওয়া এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার কৌশল নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)