ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সারাদিন ক্লান্ত লাগছে? আজই বদলান খাদ্যাভ্যাস
ডুয়া ডেস্ক: দিনের পর দিন অকারণে ক্লান্ত লাগছে, ঘুমিয়েও শরীর সতেজ হচ্ছে না এমন সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিশ্রামের ঘাটতি নয়, সঠিক পুষ্টির অভাবও এই দীর্ঘস্থায়ী অবসাদের বড় কারণ হতে পারে।
ব্যস্ত জীবনযাত্রায় কাজের চাপ আর মানসিক দুশ্চিন্তা মিলিয়ে অনেক সময় শরীর-মন দুটোই নিস্তেজ হয়ে পড়ে। রাতে পর্যাপ্ত ঘুমের পরও যদি ক্লান্তি না কাটে, তবে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়ার সময় এসেছে।
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে শরীরে শক্তি বাড়ে এবং ক্লান্তি অনেকটাই কমে যায়।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার:
লেবু, কমলালেবু, পেয়ারা কিংবা আমলকীর মতো ফল শরীরে ভিটামিন সি জোগায়। এটি আয়রন শোষণে সহায়তা করে এবং শরীরকে দ্রুত চাঙা করতে ভূমিকা রাখে।
আয়রনযুক্ত খাবার:
আয়রনের ঘাটতি হলে রক্তস্বল্পতা দেখা দেয়, যা ক্লান্তির অন্যতম কারণ। ডাল, ছোলা, শিমজাতীয় খাবার, ডিম ও মুরগির মাংস নিয়মিত খেলে এই ঘাটতি পূরণ হয়। পাশাপাশি পালংশাকও আয়রনের ভালো উৎস।
চিয়া বীজের উপকারিতা:
চিয়া বীজ শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং এতে থাকা ওমেগা-৩ ও ফাইবার শক্তি উৎপাদন বাড়ায়। নিয়মিত খেলে শরীর আরও প্রাণবন্ত থাকে।
জটিল কার্বোহাইড্রেট:
সাদা ভাত বা ময়দার পরিবর্তে লাল চাল, ওটস বা ডালিয়া খাওয়া বেশি উপকারী। এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘসময় শক্তি জোগায়, ফলে দ্রুত ক্লান্তি আসে না।
স্বাস্থ্যকর চর্বি:
মাখন বা বনস্পতির মতো চর্বি এড়িয়ে অলিভ অয়েল বেছে নেওয়া ভালো। এতে শরীরের শক্তি বাড়ে এবং অপ্রয়োজনীয় ক্লান্তি কমে।
ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার:
কাঠবাদাম, কাজুবাদাম, তিল ও কুমড়ার বীজে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে। এটি শরীরে শর্করাকে শক্তিতে রূপান্তর করে এবং ক্লান্তি দূর করতে সহায়ক।
সব মিলিয়ে, শক্তি পেতে দামি সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাবারে সামান্য পরিবর্তন আনলেই শরীর ও মনকে রাখা যায় সতেজ ও কর্মক্ষম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত