ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভর্তুকি মূল্যে এক কোটি লিটার তেল কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহ বাড়াতে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে বিতরণের জন্য ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা, যার মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। এই তেল এক কোটি টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে সরবরাহ করা হবে।
বৈঠকের পর অর্থমন্ত্রীর নিয়মিত ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে স্থানীয় বাজার থেকে পাঁচটি লটে এই তেল কেনার প্রস্তাব দেয়। এতে মোট ১৬টি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে টিইসি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজকে নির্বাচিত করে। প্রতিষ্ঠানটি থেকে ১ কোটি লিটার পাম তেল কেনা হবে মোট ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায়। পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের দাম দাঁড়াবে ১৬৩ টাকা ৪৮ পয়সা।
এছাড়া একই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইপিআই কর্মসূচির আওতায় ১০ ধরনের টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৬০৪ কোটি ৫ লাখ টাকার বেশি।
অন্যদিকে কৃষি খাতের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টনের মূল্য ৪৭৬.৩৭৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৪২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকার বেশি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত