ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পের শর্তে নয়, নিজ শর্তে যুদ্ধ থামাবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: চার সপ্তাহের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় নয়।
বুধবার (২৫ মার্চ) ইরানের এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই কঠোর অবস্থানের কথা জানান।
ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করলেও তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব ‘অযৌক্তিক’ এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের পরাজয় আড়াল করার অপচেষ্টা মাত্র। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর ‘চরম আঘাত’ হেনে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়।
যুদ্ধ অবসানে ইরানের ৫ শর্ত:
১. শত্রুপক্ষকে ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ পুরোপুরি বন্ধ করতে হবে।
২. ইরানের ওপর যাতে পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে।
৩. যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা দিতে হবে।
৪. সব ফ্রন্টে এবং লড়াইয়ে যুক্ত থাকা সব প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একযোগে যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে।
৫. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব ও আইনি অধিকারের স্বীকৃতি দিতে হবে।
ইরানি ওই কর্মকর্তা আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরানি সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ পর্যন্ত প্রায় ৮০ দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তিনি স্পষ্ট করেন যে, ইরান যখন সিদ্ধান্ত নেবে তখনই যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং এর আগে কোনো আলোচনা সম্ভব নয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)