ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং আবর্জনার স্তূপ এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।
এতে আরও বলা হয়, রমজান ও ঈদের দীর্ঘ ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি মৌসুমি বৃষ্টি ও আর্দ্রতা বৃদ্ধির কারণে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। তাই প্রতিষ্ঠান খোলার আগে বিশেষ পরিষ্কার অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় নির্দেশনায় জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে নিজ নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা যায়।
এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত