ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
জ্বালানি সংকটে চাপে গ্রামীণফোন, মুনাফা কমার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এখন দেশের টেলিযোগাযোগ খাতেও পড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম অপারেটর গ্রামীণফোন পিএলসি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের আর্থিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ঘোষণায় কোম্পানিটি উল্লেখ করেছে, জ্বালানি ও এলএনজি আমদানির ওপর বাংলাদেশের উচ্চ নির্ভরশীলতার কারণে বৈশ্বিক পরিস্থিতির ধাক্কা সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। এতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বেড়েছে আমদানি ব্যয় এবং সরবরাহ চেইনে চাপ দেখা দিয়েছে।
গ্রামীণফোনের মতে, এখন পর্যন্ত তাদের কার্যক্রম স্বাভাবিক থাকলেও সামষ্টিক অর্থনীতির দুর্বলতা পরিস্থিতিকে জটিল করে তুলছে। এর ফলে ভোক্তাদের ব্যয় আচরণে পরিবর্তন এসেছে, ব্যবসায়িক গতি কিছুটা শ্লথ হয়েছে এবং মানুষের চলাচলেও প্রভাব পড়েছে। পাশাপাশি মৌসুমি ঝড় পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে।
প্রতিষ্ঠানটির প্রাথমিক হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব প্রায় ২ শতাংশ কমতে পারে। একই সঙ্গে সুদ, কর, অবচয় ও পরিশোধ-পূর্ব মুনাফা (ইবিটডা) সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত হওয়ায় তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নেটওয়ার্কের মান ধরে রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গ্রামীণফোন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ টেলিযোগাযোগ খাতেও প্রভাব ফেলতে পারে। বড় অপারেটর হিসেবে গ্রামীণফোনের এমন পূর্বাভাস বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য