ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে শনিবার (২১ মার্চ) জানা যায়, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ইরানে সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়নের অনুরোধ করেছেন।
তবে ইরানে সেনা পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনও গভীরভাবে চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি যেভাবে এগোবে, তাতে তিনি স্থল হামলার নির্দেশ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি কোনো স্থল সেনা পাঠাবেন না। কিন্তু একই সঙ্গে সাংবাদিকদের বলেন, যদি সেনা পাঠাইও, এখন তা প্রকাশ করা হবে না।
হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, “এ ধরনের সামরিক পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিকল্পনা মানে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা নয়। সামরিক বাহিনীর কাছে বিভিন্ন অপশন থাকা গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, এই পরিকল্পনাটি এতটাই বিস্তারিত যে, ইরানের সেনা বা প্যারামিলিটারির সদস্যদের আটক করার পর কীভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কোথায় পাঠানো হবে, তা পর্যন্ত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যও মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মেরিন সেনা পাঠানোর কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে তারা অঞ্চলটিতে পৌঁছাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা