ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নোবিতা-ডোরেমনের নির্মাতা সুতোমু শিবায়ামার বিদায়
নিজস্ব প্রতিবেদক: জাপানের জনপ্রিয় অ্যানিমেশন জগতের অন্যতম পথিকৃৎ সুতোমু শিবায়ামা আর নেই। ‘ডোরেমন’সহ বহু জনপ্রিয় ধারাবাহিকের এই নির্মাতা গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অ্যানিমেশন প্রতিষ্ঠান, যেখানে তিনি বহু বছর ধরে কাজ করেছেন।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ ধারাবাহিকের পরিচালনায় শিবায়ামা দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ‘নিন্তামা রান্তারো’ সিরিজের প্রধান পরিচালক হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জাপানের অ্যানিমেশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যানিমেশন শিল্পে সুতোমু শিবায়ামাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় সিরিজকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল অসাধারণ। নোবিতা, শিজুকাদের মতো চরিত্র তার হাত ধরেই দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।
এই সিরিজের ওপর ভিত্তি করে তিনি একাধিক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন এবং দীর্ঘদিন এর পরিচালনার দায়িত্ব পালন করেন।
১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন শিবায়ামা। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি নিজেও একটি অ্যানিমেশন সংস্থা গড়ে তোলেন।
‘ডোরেমন’ ছাড়াও ‘চিবি মারুকো’ ও ‘নিন্তামা রান্তারো’সহ আরও বহু জনপ্রিয় প্রজেক্টে তার সম্পৃক্ততা ছিল। অ্যানিমেশন জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা প্রদান করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা