ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের সূচনায় বেলা ১১টায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এই ভাষণ আগে মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে তা সংসদে উপস্থাপন করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন বলে জানা গেছে।
সংসদীয় রীতিনীতি অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ২০২৬ সালের এটিই প্রথম অধিবেশন হওয়ায় সেই ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই এই অধিবেশন ডাকা হয়।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে অধিবেশনের সময়কাল ও সম্ভাব্য এজেন্ডা নির্ধারণ করা হবে।
প্রথম বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হবে বিভিন্ন অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপন করা, যেগুলোকে আইন হিসেবে অনুমোদন দিতে চায় সরকার।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রায় ১৮ মাসের মেয়াদে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে। এগুলোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নতুন সংসদকে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম অনুসারেই এই অধিবেশন আয়োজন করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।
নতুন সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা সভাপতিত্ব করতে পারেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।
সংসদের অধিবেশন শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।
শপথগ্রহণ সম্পন্ন করার জন্য অধিবেশন অল্প সময়ের জন্য, প্রায় ১৫ থেকে ২০ মিনিট মুলতবি রাখা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকার সংসদের কার্যক্রমে সভাপতিত্ব করবেন।
প্রথম বৈঠকেই সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নতুন স্পিকার।
এই কমিটিই সংসদের প্রথম অধিবেশনের সময়কাল ও পরবর্তী কার্যসূচি নির্ধারণ করবে। একই অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হতে পারে।
সংসদের প্রথম বৈঠকে প্রয়াত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপি একাই ২০৯টি আসন লাভ করেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই ৬৮টি আসনে বিজয়ী হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার