ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ঢাবি অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের আলোচিত অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) পল্টন মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়ার আগে অধ্যাপক জামাল উদ্দীন বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে ঢাকা-টুঙ্গিপাড়া অভিমুখে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ নামক একটি নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় বিচিত্র সব কর্মসূচি ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মারধরের শিকার হয়েছিলেন। এর আগে তিনি ফেসবুকে ‘গণকান্নার’ একটি কর্মসূচি ঘোষণা দিয়ে সেখানে গেলে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। নিয়মিত বিরতিতে এমন সব কর্মকাণ্ডের কারণে তিনি ক্যাম্পাসে ও বাইরে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার