ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
শ্লথ গতিতেও উত্থান ধরে রেখেছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: গত দুইদিনের ধারাবাহিকতায় আজ বুধবার (১১ মার্চ, ২০২৬) উত্থান ধরে রেখেছে দেশের শেয়ারবাজার। তবে আগের দুইদিনের মতো উল্লেখযোগ্য হারে সূচক বাড়েনি। বরং শ্লথ গতিতে লেনদেন শেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র চিত্র দেখা গেছে। তিনটি সূচকের মধ্যে প্রথম দুই সূচক বাড়লেও অপর সূচক সামান্য কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহেই পবিত্র ঈদ-উল-ফিতর। এই উপলক্ষ্যে সবাই ঈদের কেনাকাটা ও দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে সূচকের উঠানামায়। তবে ঈদের পর আবারও বাজারে ইতিবাচক প্রবণতা ফিরবে এবং বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯২.১৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৮.০২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ৯৮টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৯০ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৭ কোটি ৫৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৪২টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩.১৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৩৩.৬১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার