ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা আজ রাতে

২০২৬ মার্চ ০১ ১৮:৩৯:০৬

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা আজ রাতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ কর্মসূচি পালন করা হবে।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শহীদ ইরানের সুপ্রিম লিডার ইমাম খামেনির গায়েবানা জানাজা আজ রাত সাড়ে ১০টায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে আয়োজন করা হয়েছে।’

ডাকসুর ব্যানারে আয়োজিত এই জানাজায় শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত