ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ ৯৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি

২০২৬ এপ্রিল ১১ ২১:১৪:৪৯

নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ ৯৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে বড় ধরনের প্রশাসনিক সংকটের চিত্র সামনে এসেছে। উচ্চশিক্ষার মান, গবেষণা ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। শীর্ষস্থানীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে প্রো-ভিসি না থাকা এই সংকটেরই প্রতিফলন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ হালনাগাদ করা এক তালিকায় এমন চিত্র উঠে এসেছে।

সংস্থাটি বলছে, হালনাগাদ তালিকাটি একটি চলমান প্রক্রিয়া, যা নিয়মিতভাবে আপডেট করা হয়। গত সপ্তাহে এই তালিকাটি প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে এই তালিকাটি প্রকাশিত হয়েছিল।

ইউজিসির তথ্যমতে, বর্তমানে দেশে অনুমোদিত ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১১২টিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার মতো পরিবেশ রয়েছে। বাকি চারটি ইবাইস ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা যায়, সরকার ১৯৯২ সাল থেকে আইন করে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া শুরু করে। প্রায় সাড়ে তিন দশকে অনুমোদন পেয়েছে ১১৬টি বিশ্ববিদ্যালয়। শুরুতে শিক্ষানুরাগী উদ্যোক্তারা এই খাতে যুক্ত থাকলেও পরে রাজনৈতিক বিবেচনা ও তদবিরের প্রভাব বাড়তে থাকে। বিশেষ করে বিগত সরকারের সময়ে অনুমোদন পাওয়া অনেক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ইউজিসির তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭টিতেই প্রো-ভিসি নেই। এর মধ্যে রয়েছে—নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গণ বিশ্ববিদ্যালয়, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফেনী ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা, ইউনিভার্সিটি অব স্কলার্স, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, রূপায়ন এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি, আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়, বান্দরবান বিশ্ববিদ্যালয়, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিস্তা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়, জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়।

বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকলে শিক্ষা ও গবেষণার গুণগত মান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত এসব পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ও মানসম্মত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত