ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত; নিরাপদ আশ্রয়ে আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার এক নজিরবিহীন ও প্রলয়ংকরী রূপ নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরান ভূখণ্ডে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত ‘প্রতিরোধমূলক’ হামলার মুখে নিরাপত্তার খাতিরে রাজধানী তেহরান ত্যাগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁকে একটি অতি গোপনীয় ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। আকাশপথে এই অতর্কিত হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে।
তেহরানের কেন্দ্রস্থলে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। হামলার পরপরই বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইরান তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং সামরিক বাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। বর্তমানে তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘শিল্ড অফ জুডাহ’। এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন যে, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না; বরং কয়েক মাস ধরে চলা নিপুণ পরিকল্পনারই ফসল। মূলত ইসরাইলি ভূখণ্ডে বড় ধরণের ইরানি হামলা চালানোর পরিকল্পনা নস্যাৎ করতেই দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন উৎপাদন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতে এই আক্রমণ চালানো হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রের দাবি।
এদিকে তেহরান থেকে বড় ধরণের পাল্টা হামলার আশঙ্কায় পুরো ইসরাইল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের সাইরেন শোনার সাথে সাথে নিরাপদ বাঙ্কার বা আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দিয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা যাতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং এই সংঘাত বিশ্ব রাজনীতির স্থিতিশীলতাকে বড় ধরণের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত