ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নি-হ-ত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় নতুন ছাপানো মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজধানী লা পাজের নিকটবর্তী এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, হারকিউলিস সি-১৩০ মডেলের সামরিক কার্গো বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে নতুন ছাপানো বলিভিয়ানো নোট নিয়ে এল আলতো বিমানবন্দরের দিকে আসছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি। পরে বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানটির ক্রু এবং কতজন সড়কে থাকা যানবাহনের আরোহী—তা তখনও নিশ্চিত করা যায়নি।
বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বাকি দু’জনের সন্ধান চলছিল। বিমানটি মহাসড়কে বিধ্বস্ত হওয়ায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া কাগুজে নোট সংগ্রহ করতে উৎসুক জনতা ভিড় করছেন। তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, ওই নোটগুলো এখনো বৈধ মুদ্রা হিসেবে ব্যবহারযোগ্য নয়।
তিনি বলেন, নোটগুলোতে এখনো সিরিয়াল নম্বর সংযুক্ত করা হয়নি। এ কারণেই সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে আনা হচ্ছিল, যাতে আনুষ্ঠানিকভাবে মুদ্রা হিসেবে প্রচলনের আগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের