ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে বাস শ্রমিকদের বিক্ষোভ
ডুয়া নিউজ : আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা শহর যেন দাবির শহর হয়ে উঠেছে। এবার রাজধানীর সায়দাবাদ এলাকায় যাত্রী ওঠা-নামার নতুন নিয়ম বাতিলসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর শ্রমিকরা সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকেই জনপদের মোড়ে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে শতাধিক শ্রমিক একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, বাস কাউন্টার ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা নিষিদ্ধ করায় তাদের আয় কমে যাচ্ছে। এ নিয়ম প্রত্যাহার না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা শহরে ই-টিকিটিং এবং কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। বাসগুলোর রং গোলাপি। প্রাথমিকভাবে, গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে ২১টি পরিবহন কোম্পানির ২,৬১০টি বাস এই সিস্টেমে যুক্ত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উত্তরার আজমপুরে এই নতুন সেবা উদ্বোধন করেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে চারটি প্রধান রুটে কাউন্টারভিত্তিক বাস চালানো হবে। সেগুলোর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর, মানিকগঞ্জ-ধামরাই-সাভার, বছিলা-মোহাম্মদপুর এবং মিরপুর রুটের বাসগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই সেবা চালু করতে মাসখানেকের মধ্যে আরও বাস কাউন্টারভিত্তিক ব্যবস্থা চালু হবে।
প্রথম ধাপে, আবদুল্লাহপুর রুটের ১০০টি বাস গোলাপি রঙে রূপান্তরিত করে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। তবে নতুন এই নিয়মের কারণে পরিবহন শ্রমিকরা তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব অনুভব করছেন। যার ফলে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এবং 'যেখানে-সেখানে' যাত্রী ওঠানোর নিয়ম ফেরানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের