ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
কানাডায় ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করুন এখানে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক:বিদেশের মাটিতে বিশেষ করে উন্নত দেশ কানাডায় পড়াশোনা বা গবেষণার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য চমৎকার এক সুযোগ নিয়ে এসেছে দেশটির সরকার। ‘কানাডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে বড় অংকের আর্থিক অনুদান। বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির মাধ্যমে সরাসরি কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বল্পমেয়াদি উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ পাবেন।
এই বৃত্তির আর্থিক সুযোগ-সুবিধাগুলো বেশ আকর্ষণীয়। চার মাসের একটি ছোট টার্ম বা কোর্সের জন্য একজন শিক্ষার্থী পাবেন ১০,২০০ কানাডিয়ান ডলার। আর গবেষণার সময় যদি ৫ থেকে ৬ মাস হয়, তবে অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১২,৭০০ কানাডিয়ান ডলার পর্যন্ত। এর বাইরে আসা-যাওয়ার বিমান টিকিট, টিউশন ফি, আবাসন ও খাবারের খরচ এবং স্বাস্থ্যবিমা বহন করবে কানাডা সরকার। এমনকি ভিসা ও বায়োমেট্রিক ফি-র পাশাপাশি স্থানীয় যাতায়াতের খরচও এই স্কলারশিপের আওতাভুক্ত থাকবে।
তবে মনে রাখতে হবে, এটি মূলত একটি ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বা স্বল্পমেয়াদি একাডেমিক কার্যক্রমের জন্য। এটি সরাসরি পূর্ণ মেয়াদি মাস্টার্স বা পিএইচডি ডিগ্রির জন্য প্রযোজ্য নয়। নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ২০২৬ সালের ১ আগস্ট থেকে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। আবেদনের জন্য বাংলাদেশিদের ইংরেজি বা ফরাসি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকা আবশ্যক এবং সংশ্লিষ্ট কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন একাডেমিক প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় সকল তথ্য ও নথিপত্রসহ আবেদন সম্পন্ন করতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর শিক্ষার সকল সনদ, রিসার্চ প্রপোজাল এবং রেফারেন্স লেটার আবেদনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য কানাডা সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করতেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা