ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মুখস্ত নয়, দক্ষতাভিত্তিক মূল্যায়নে যাচ্ছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। মুখস্থনির্ভর পরীক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের লক্ষ্যেই বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগে স্কিল-বেজড মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে বিসিএস পরীক্ষার সিলেবাস হালনাগাদ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের সুপারিশ করবে।
মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার বা সিবিআই চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব (কেএসএ) মূল্যায়ন করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। ইতোমধ্যে ৫০তম বিসিএসের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং লিখিত পরীক্ষা শুরু করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৪ সালের অক্টোবরে বর্তমান কমিশন গঠনের পর ৪৪, ৪৫, ৪৬ বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক