ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এনটিআরসিএ পরীক্ষায় হাইকোর্টের স্থগিতাদেশ আপিলে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে জারি করা এনটিআরসিএর সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষাসূচি স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত করা হয়েছে। ফলে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি জানান, হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত হওয়ায় আগামী ১৮ এপ্রিল (শনিবার) নির্ধারিত অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হতে কোনো আইনি বাধা নেই।
এর আগে গত ১৫ এপ্রিল এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষাসূচির ওপর রুলসহ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে, যার শুনানি চেম্বার আদালতে হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি, মোহাম্মদ মেহেদি হাসান ও নূর মুহাম্মদ আজমী।
রিট আবেদনকারীদের আইনজীবীর বরাতে জানা যায়, ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। পরে মার্চে এমপিও নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার শর্ত ১৮ বছর করা হয়।
এরপর ২৯ জানুয়ারির বিজ্ঞপ্তি বাতিল করে ২৫ মার্চ ১১ হাজার ১৫১টি শূন্য পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৯ এপ্রিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ জন শিক্ষক রিট করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক