ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চপর্যায়ের এক সৌজন্য বৈঠক। এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি অংশ নেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করেন।
আলোচনায় ধর্মীয় খাতে যৌথ উদ্যোগ বাড়ানো, জনগণের মধ্যে যোগাযোগ জোরদার, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ধর্মীয় সেবার আধুনিকায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার কার্যক্রমকে সময়োপযোগী করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকের শেষে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশ-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই পক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন