ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
সার্ককে গতিশীল করতে আগ্রহী নবনির্বাচিত সরকার: সার্ক মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নবনির্বাচিত সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’-কে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি এবং স্থবিরতা কাটিয়ে ওঠার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মো. গোলাম সারওয়ার বলেন, “আমি সার্কের বর্তমান অবস্থা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেছি। শুধু শীর্ষ সম্মেলন (সামিট) নয়, বরং সার্কের আওতাধীন সব ধরণের সহযোগিতা ও কার্যাবলি নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি লক্ষ্য করেছি, বর্তমান সরকারের সার্কের ব্যাপারে আগ্রহ রয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষে সার্ককে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চায়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সার্কের আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছিলেন।
একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন সহযোগিতা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সার্ক মহাসচিব ও জাপানি রাষ্ট্রদূতের এই সাক্ষাৎগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের নতুন কূটনৈতিক যাত্রার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন