ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
৮ম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য চূড়ান্ত করল ইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মার্চ সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ‘৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬’। এই দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে একটি সময়োপযোগী ও নতুন প্রতিপাদ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের মূল স্লোগান হচ্ছে— ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই প্রতিপাদ্য ঘোষণা করা হয়।
ইসি জানিয়েছে, ভোটার দিবসের সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে এই প্রতিপাদ্যটি বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। বিশেষ করে ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এবারের স্লোগানটি ব্যাপকভাবে তুলে ধরা হবে।
উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ বাংলাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়। নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহিত করা এবং ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই দিবসটির মূল লক্ষ্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক