ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদেক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন জানিয়েছেন, ওইদিনই নতুন সিটি করপোরেশনের কার্যক্রমের উদ্বোধন করা হবে। ফলে বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বগুড়াবাসীর।
এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বগুড়া পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়। তখন থেকেই ভবিষ্যতে এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল।
তবে পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ সরকারের সময়ও বগুড়াবাসী বারবার এ দাবি জানালেও তা আলোর মুখ দেখেনি।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত গ্রহণ এবং আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
এর ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পরিদর্শনে এসে সিটি করপোরেশন ঘোষণার আশ্বাস দিলেও তা তখন বাস্তবায়িত হয়নি।
সবশেষ প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক রূপ পাচ্ছে দীর্ঘদিনের এই দাবি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত