ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
এবার মেয়র পদেও লড়বেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন দৃঢ়তার সঙ্গে লেখেন, "ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।" তাঁর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে দায়িত্ব থেকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।
পরবর্তীতে, ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের ওই নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন। একই বছরের ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) তাঁকে মেয়র হিসেবে গেজেটভুক্তও করেছিল। তবে তৎকালীন নানা ‘নিয়মতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতার’ কারণে তিনি শেষ পর্যন্ত মেয়রের চেয়ারে বসতে পারেননি।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং নবগঠিত মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও নগরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি আবারও সিটি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি