ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
স্থানীয় নির্বাচনেও ইইউ সহায়তা অব্যাহত থাকবে: ইইউ রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হলেও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেও সহযোগিতা চলবে বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সিইসিকে অভিনন্দন জানান। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম এখানেই শেষ নয়; সামনে উপনির্বাচন ও বিস্তৃত স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এর আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন