ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের জন্য জরুরী নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ২ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৫তম বিসিএসের প্রকাশিত ফলাফলে যারা মুক্তিযোদ্ধা কোটার অধীনে সুপারিশ পেয়েছেন, তাঁদের সনদ ও প্রয়োজনীয় রেকর্ডপত্র যাচাই করা হবে। এজন্য প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে সংশ্লিষ্ট সকল নথিপত্রসহ আগামী ২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নবনিয়োগ শাখা’য় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। ওই পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার অংশ হিসেবেই এখন কোটাধারী প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সনদ জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর সুপারিশ বা নিয়োগের বিষয়টি জটিলতার মুখে পড়তে পারে। তাই সকল কোটাধারী প্রার্থীকে সময়সীমার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক