ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এগিয়ে নিতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করা জরুরি। বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, অতীতের বিতর্কে সময় নষ্ট না করে ভবিষ্যতের উন্নয়নমুখী পথে এগিয়ে যাওয়াই এখন প্রয়োজন। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে সামনে রেখে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা দেওয়া হয়। কৃষিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), সাহিত্যে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম এবং শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী পুরস্কার পান।
এছাড়া উদ্যোক্তা (পুরুষ) হিসেবে এরশাদ উল্লাহ, উদ্যোক্তা (নারী) হিসেবে কনা আলম, পেশাজীবী ক্যাটাগরিতে শাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় শফিক আহমেদ, ক্রীড়ায় সাঈদ উর রব, সমাজসেবায় শান্তি শ্রী এবং আজীবন সম্মাননা পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে বিশ্বব্যাপী গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত