ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
নিজস্ব প্রতিবেদক: হজ ২০২৬ মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ থেকে হাজারো হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। প্রথম দিনেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন পবিত্র ভূমিতে গমন করেছেন।
রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন।
হজের প্রথম ফ্লাইট হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটে ৪১৬ জন যাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে হজযাত্রীদের অভ্যর্থনা জানান।
একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন যাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সব মিলিয়ে প্রথম দিনেই মোট ১১টি ফ্লাইটে হজযাত্রীদের পরিবহন করা হয়।
ফ্লাইটভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী বহন করে।
সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই প্রায় ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুতর স্বাস্থ্যঝুঁকির খবর পাওয়া যায়নি এবং চিকিৎসা দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।
১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক