ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুলিশ-বিজিবিসহ বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক: জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগারের যানবাহনে জ্বালানি সরবরাহে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়, যা কারা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা-১ শাখা) মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারাগারের বিভিন্ন জরুরি কাজে— যেমন বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে নেওয়া এবং দাপ্তরিক প্রয়োজনে— সার্বক্ষণিক যানবাহন ব্যবহার করতে হয়।
এছাড়া দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনও সবসময় সচল রাখা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত