ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি চিকিৎসক-নার্স নিতে আগ্রহী লিবিয়া
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে লিবিয়া সরকার। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতাও চেয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজের বৈঠকে এই আগ্রহের কথা তুলে ধরা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতে বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী লিবিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বর্তমানে অনেকেই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন বেতন-ভাতা অনিয়মিত থাকলেও বাংলাদেশি পেশাজীবীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন, যা স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
বর্তমানে কর্মরত পেশাজীবীদের বেতন নিয়মিত করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। তবে এখনও কিছু কর্মীর বেতন-ভাতা জটিলতায় আটকে আছে উল্লেখ করে দ্রুত সমাধানের অনুরোধ জানান তিনি।
এছাড়া দেশে ফিরে আসা ও কর্মরত সব বাংলাদেশি পেশাজীবীর বকেয়া বেতন দ্রুত পরিশোধ, বর্তমান বিনিময় হার অনুযায়ী চুক্তি নবায়ন, চুক্তিভিত্তিক সুবিধা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন।
জবাবে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বেতন-ভাতা প্রদানে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে জানান, ইতোমধ্যে নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি সমস্যাগুলো সমাধানে মন্ত্রণালয় কাজ করছে।
এছাড়া বকেয়া বেতন পরিশোধের জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকের শেষে উভয়পক্ষ স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা