ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
তরুণী হেনস্তা মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি-ভিডিও তৈরির চেষ্টা করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় নোবেলের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে নোবেল থানা হাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিজের স্টুডিওতে ডেকে এনে একদিন আটকে রাখেন নোবেল। সেখানে জোর করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলা করেন ওই তরুণী। আদালত পরে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। তদন্ত শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান প্রতিবেদন দাখিল করলে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট থানাকে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক