ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১২:২০:৪৩

ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন আবেদনের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ মার্চ রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শর্তানুযায়ী যারা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে অধ্যয়নরত এবং তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই আবেদন করতে পারবেন।

তালিকায় যাদের নাম রয়েছে, দেখুন এখানে

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (https://studentscholarship.du.ac.bd/) এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্তাবলী:

১. ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক: বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজের নামে ১৩-১৭ ডিজিটের অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ, নগদ বা রকেটের মতো কোনো মোবাইল ব্যাংকিং সেবা এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

২. প্রাতিষ্ঠানিক ই-মেইল: আবেদন করার সময় শিক্ষার্থীকে অবশ্যই স্ব-স্ব বিভাগ বা ইনস্টিটিউট থেকে প্রাপ্ত প্রাতিষ্ঠানিক ই-মেইল (Institutional Email) ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করা সম্ভব হবে না।

৩. সঠিক তথ্য প্রদান: অনলাইনে রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর, সিজিপিএ (CGPA), ব্যাংকের নাম, শাখা ও রাউটিং নম্বর নির্ভুলভাবে পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বৃত্তির টাকা পাবেন না। আবেদন সংক্রান্ত কোনো সমস্যায় সহায়তার জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৩টা) ০১৫৮১-৮৪৬৫০০ নম্বরে যোগাযোগ করা যাবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৫) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, হল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত