ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের নারী ক্রিকেটার
২০২৬ সালের জানুয়ারি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি যে তিন ক্রিকেটারকে মাস সেরার পুরস্কারের জন্য মনোনীত করেছে, তাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্ভরতার নাম সোবহানা মোস্তারি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পথে বাংলাদেশ যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল, সেই অভিযানের মিডল অর্ডারের শক্তি ছিলেন এই ২৪ বছর বয়সী ব্যাটার।
টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০ গড় এবং ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করা সোবহানা শুধু রানই করেননি, বরং চাপের মুখে ইনিংস মেরামত করা এবং প্রয়োজনমতো গতি বাড়ানো—দুটো কাজই সমান দক্ষতায় করেছেন। থাইল্যান্ডের বিপক্ষে তার ৫৯ রানের ইনিংস এবং স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের কার্যকরী হাত ছিল দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে মাইলফলক। এছাড়া অফ-স্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকটও শিকার করেন তিনি।
এই স্বীকৃতির জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে। বাছাইপর্বে তার সামগ্রিক প্রভাব ও ধারাবাহিকতা তাকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে দিয়েছে, এবং এখন সবার নজর আইসিসির ঘোষণার দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান